যশোর_বোর্ড " 👉 যশোর বোর্ডে নাম ও বয়স সংশোধনের বিস্তারিত আলোচনা👈 " 👉নাম ও বয়স সংশোধনে কি কি ডকুমেন্টস লাগবে নিচে দেওয়া হলো 👇 ১। ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড ২। পিতা মাতার এনআইডি কার্ড বা পাসপোর্ট ( পিতামাতার নামের ভূলের ক্ষেত্রে) ৩। সমাপনী সনদ ( যদি দিয়ে থাকেন) ৪। নিজের এনআইডি কার্ড বা পাসপোর্ট ( যদি থাকে ) ৫। স্কুল বা কলেজ থেকে নাম সংশোধনের প্রত্যয়নপত্র ৬। এফিডেভিড (আক্ষরিক ভুলে প্রযোজ্য নয়) ৭। বয়স সংশোধনের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমানের সনদ ৮। পিতামাতার এসএসসি সার্টিফিকেট ( পিতামাতার নামের ভুলের ক্ষেত্রে) যদি থাকে এরপর অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে খরচ হবে ১০০০ টাকা। আবেদনের পর আপনাকে একটি আইডি ও পাসওয়ার্ড দিবে।মাঝে মাঝে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন আবেদন কি অবস্থায় আছে। আবেদনের ১০-২০ দিনের মধ্যে last update অপশনে প্রথমে প্রকৃয়াধীন লেখা আসবে। তারপর আরও ২০- ২৫ দিনের মধ্যে অনুমোদিত লেখা আসবে। তারপর আরও ১৫-২০ দিনের মধ্যে print letter option এ নাম সংশোধনের চিঠি আসবে। তখন ওই অপশন গাঢ় নীল কালার দেখাবে এবং লাস...
Comments
Post a Comment